ইসরাইলের প্রধানমন্ত্রীকে ওবামার অভিনন্দন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
নির্বাচনে জয়লাভ করায় ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুকে টেলিফোন করে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান। তাদের কথোপকথনে ওবামা বলেন, দুইদেশের গভীর ও শক্ত বন্ধন অটুট থাকবে। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরাইলের সাথে কাজ করার অঙ্গীকার করেন।