দ্বীপ বিরোধ নিষ্পত্তিতে চীন জাপানের উদ্যোগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে চীনের কমিউনিষ্ট পার্টি প্রধান শি জিনগিংকে দ্বীপ নিয়ে বিতর্ক অবসানে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের আগ্রহ জানিয়ে একটি চিঠি দিয়েছেন তার দূত বেইজিংয়ে এই চিঠিটি হস্তান্তর করেন। এদিকে সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কমিশনে তাদের দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ তুলে ধরেছে চীন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্যসূচিতে চীনা দাবিটি স্থান পাবে। তবে এর প্রতিক্রিয়ায় জাপান বলেছে, এই বিতর্কে বিশ্ব সংস্থাটির জড়িয়ে পড়া ঠিক হবে না। এ বিরোধ নিষ্পত্তিতে আলোচনায় উদ্যোগী হয়েছে চীন-জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দূত বেইজিং-এ চীনা নেতা শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু’পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্বের ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিতর্কিত দ্বীপগুলো চীনে দিয়াউ ও জাপানে সেনকাকু নামে পরিচিত। তাইওয়ানও এই দ্বীপগুলোর মালিকানা দাবি করেছে।