পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
পাকিস্তানের বেলুচিন্তান প্রদেশের কোয়েটায় সোমবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় বিমান বাহিনীর দুই নিরপত্তারক্ষীসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা আবদুল ফাত্তাহ জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাসনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অপর এক কর্মকর্তা জানান, দু’জন গার্ড একটি দোকানে জিনিসপত্র কিনতে এসে এ হামলার শিকার হন। এ সময়ে দোকানিও ঐ হামলায় প্রাণ হারায়। হামলার পর পরই বন্দুকধারীরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায়িত্ব স্বীকার করেছে।