প্রযুক্তি ব্যক্তিত্ব

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২১
স্টুয়ার্ট ফেল্ডম্যান ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য একটি ইউটিলিটি প্রোগ্রামের নাম ‘মেক’। এই ইউটিলিটি প্রোগ্রামটি সোর্স কোড থেকে স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউটেবল প্রোগ্রাম এবং লাইব্রেরি তৈরি করতে সক্ষম। এই প্রোগ্রামটি তৈরি করে প্রযুক্তি বিশ্বে বিখ্যাত হয়ে রয়েছেন স্টুয়ার্ট ফেল্ডম্যান। প্রথম ফোরট্রান ৭৭ কম্পাইলারেরও একজন লেখক তিনি। বেল ল্যাবরেটরিতে যে গবেষকদল ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করেছেন, তার একজন সক্রিয় সদস্য ছিলেন ফেল্ডম্যান। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করা ফেল্ডম্যান পিএইচডি ডিগ্রি লাভ করেন ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে। তার পিএইচডির বিষয় ছিল ফলিত গণিত। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানেই কাজ করেছেন তিনি। আইবিএম রিসার্চের কম্পিউটার সায়েন্সের তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে তিনি গুগল’র ভাইস প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ারিং হিসেবে কর্মরত রয়েছেন। ২০০৬ সালের এসিএম-এর তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।