বযলুর রহমান হক্কোননূরী স্মরণে অনুষ্ঠান

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩০
বিশিষ্ট সুফী, দার্শনিক ও হক্কোন নূর দরবারের অন্যমত প্রধান পীর হযরত বযলুর রহমান হক্কোন নূরীর ২৯তম মৃত্যুবার্ষিকী ২রা ফেব্রুয়ারি। এ উপলক্ষে শৌলজালিয়ায় অবস্থিত দরবারে ঐদিন সারা দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করবেন গদ্দিনশীন পীর আলহাজ্ব মঞ্জিল মোরশেদ। উল্লেখ্য, বযলুর রহমান বিটি অসংখ্য গ্রন্থের প্রণেতা এবং তাঁর জিজ্ঞাসা গ্রন্থটি পাক আমলে বাজেয়াপ্ত করা হয়েছিল।