জেলার দীঘিনালা উপজেলার দুর্গম হাজাছড়া পাহাড়ী জনপদে শিক্ষা বঞ্চিত কয়েকশ’ শিক্ষার্থীর জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। জানা যায়, গত সোমবার ৮৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে, “হাজাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়”। কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি অঞ্চলের সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি অমিয় চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজ মাহমুদ, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, ইউএনও পি কে এম এনামুল করিম, মেরুং ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা ও হেডম্যান এসোসিয়েশনের সভাপতি দীপংকর দেওয়ান বক্তব্য রাখেন।
