আলজেরিয়া যাচ্ছেন ডেভিড ক্যামেরন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪১
সামপ্রতিক সময়ে আলজেরিয়ায় উদ্ভূত সংকটে ছয় ব্রিটিশ নাগরিক নিহতের পর আলজেরিয়া সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দেশটির বর্তমান সমস্যা ও মালিতে প্রশিক্ষণের উদ্দেশ্যে সেনা প্রেরণের বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে গিয়ে ক্যামেরন দেশটির প্রধানমন্ত্রী আবদেল মালেক সেলাল এবং প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতোফ্লিকার সাথে এক বৈঠকে বসবেন। এ বৈঠকে সামরিক প্রশিক্ষণের জন্য সৈন্য প্রেরণ, আইনগত ও গোয়েন্দা সহায়তা দেয়া এবং অস্থায়ীভাবে অপারেশন পরিচালনার বিষয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।