তৃতীয়বারের মত রকেট উেক্ষপণ করেছে দক্ষিণ কোরিয়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪১
মহাকাশে উপগ্রহ স্থাপনের লক্ষ্যে তৃতীয়বারের মত রকেট উেক্ষপণ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির এরোস্পেস রিসার্চ ইন্সটিটিউট গতকাল বুধবার এ রকেট উেক্ষপণের কথা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে। কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার তিন স্তর রকেট উেক্ষপণের পর দেশটি রকেট উেক্ষপণের এ উদ্যোগ নিল। এরোস্পেস রিসার্চ ইন্সটিটিউট জানায়, আবহাওয়া মেঘলা থাকলেও রকেট ন্যারো উেক্ষপণ করা থেকে তারা বিরত হবে না। ইয়াহাপ বার্তা সংস্থার বরাতে একজন কর্মকর্তা জানান, সিউলের ৪৮০ কিলোমিটার দক্ষিণ থেকে রকেটটি উেক্ষপণ করা হয়। রকেটটি তার গন্তব্যস্থলে পৌঁছেছে এবং উপগ্রহ স্থাপন করতেও সক্ষম হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি-২সি নামক এ উপগ্রহটি আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রেরণের জন্য পাঠানো হয়েছে। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে ১৪০ টন ওজনের এ রকেটটি তৈরি করা হয়েছে। এর আগে ২০০৯ ও ২০১০ সালে দুইবার এ ধরনের উদ্যোগ নেয়া হলেও তা ব্যর্থ হয়। তারপর প্রযুক্তিগত জটিলতার কারণে এ কার্যক্রম স্থগিত রাখা হয়। মহাকাশে দেশটির উপগ্রহ থাকলেও তা অন্যান্য দেশ থেকে প্রেরণের ব্যবস্থা করা হয়েছিল।