উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ চলতি ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার তার সংস্থার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। অ্যাসাঞ্জের এই সিদ্ধান্তকে অসাধারণ বলে উল্লেখ করেছেন তার মা। এর আগে এ বিষয়ে টুইটারে একটি টুইট করেছিল উইকিলিকস। তখনই নির্বাচনে অংশ নেয়ার এ ব্যাপারটি প্রথম প্রকাশিত হয়। —খবর এনডিটিভির। অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ বলেন, এটা সত্যিই একটা আনন্দের বিষয় যে আমার ছেলে নির্বাচনে অংশ নেবে। আমি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
