শুক্রবার
বিজেএমসি: ৩২তম বার্ষিক কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা, সকাল ১০টা, করিম জুট মিল মাঠ, ডেমরা।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ: প্রভাতি শাখার ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সকাল সাড়ে ৮টা, স্কুল মাঠ, মতিঝিল।
বাংলাদেশ জাতীয় মুফাসিসর পরিষদ: আদর্শ জাতি গঠনে হযরত মুহম্মদ (স.) এর অবদান শীর্ষক সেমিনার, বিকাল ৩টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন।
ভাষা-আন্দোলন গবেষণা কেন্দ্র: রাষ্ট্রভাষা আন্দোলনের দলিলপত্র ও পুস্তক প্রদর্শনী, সকাল ১০টা, পরিষদের ধানমন্ডির কার্যালয়।
নাগরিক সংহতি: নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, মুক্তি ভবন, পুরানা পল্টন।
বাংলাদেশ বুক ক্লাব: বই দিবস পালন, সকাল ১০টা, কেন্দ্রীয় শহীদ মিনার।
বাংলাদেশ নাগরিক সমাজ: গোলটেবিল বৈঠক, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব।
বাংলাদেশ পুলিশ: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সকাল ৯টা, পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর।
বিল্ড বেটার বাংলাদেশ: কমিউনিটি ব্রান্ডিং প্রতিযোগিতার উদ্বোধন, বিকাল ৪টা, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি।
