জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখ।
পরীক্ষার উপযোগী নিচের আবেদনপত্রটি তৈরি করে পাঠিয়েছে বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ এর অষ্ঠম শ্রেণির শিক্ষার্থী অদিত রায়।
০২.০২.২০১৩
বরাবর
প্রধান শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন
মহোদয়
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের অষ্ঠম শ্রেণির ছাত্র। প্রতি মাসের নির্ধারিত তারিখেই আমার মাসিক বেতন পরিশোধ করে আসছি। কিন্তু এমাসে বাড়ি থেকে দেরিতে টাকা পাওয়ার কারণে নির্ধারিত দিনে বেতন পরিশোধে ব্যর্থ হই। তাই আমি আজ চলতি মাসের বেতন পরিশোধ করতে ইচ্ছুক।
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, আমি যাতে জরিমানা ছাড়াই বেতন পরিশোধ করতে পারি সে অনুমতি দিতে আপনার মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
অদিত রায়
অষ্ঠম শ্রেণি, রোল-১৪
