মেক্সিকোতে বিস্ফোরণে নিহত ২৫

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
মেক্সিকোর রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পিমেক্সের সদর দপ্তরে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৭ জন মহিলা। বৃহস্পতিবারের ঐ বিস্ফোরণে আহত হয়েছে শতাধিক। এ ছাড়াও ঐ ভবনের ভিতরে অনেকে আটকাও পড়েছেন। বিস্ফোরণে ভবনের নিচের তলায় গর্তের সৃষ্টি হয়। এতে আতঙ্কিত কর্মীরা ছুটাছুটি করে বাইরে বেরিয়ে আসে। ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যন্ত্রপাতি থেকে বিস্ফোরণের সূত্রপাত। আবার নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে আসা অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে।