কারগিল যুদ্ধের আগে সংঘর্ষের অস্থিরতা যখন তুঙ্গে তখন গোপনে কপ্টারে করে ভারতে ঢুকেছিলেন পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ । ১৯৯৯ সালের ২৮ মার্চের রাতে তিনি সেখানে যান বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা প্রচার শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল আশফাক হুসেন। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে নিজের মতামত জানিয়ে তিনি একথা বলেন। এর আগে নিজের বই ‘উইটনেস টু ব্লান্ডার:কার্গিল স্টোরি আনফোল্ডস’-এর ইতিবৃত্ত জানিয়ে-ছিলেন তিনি। সেখানেই বলা হয়, ভারতের চৌহদ্দির এগারো কিলোমিটার ভিতরে ‘জিরকিয়া মুসতাকর’ নামে এক জায়গায় রাত কাটান মোশাররফ। খবর আনন্দবাজার পত্রিকার।
