আফগান হত্যাযজ্ঞ মার্কিন কোর্ট মার্শালের তারিখ নির্ধারণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩১
আফগানিস্তানের ১৬ গ্রামবাসীকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক মার্কিন সৈন্যকে আগামী সেপ্টেম্বর মাসে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। সে গত বছর এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়। বৃহস্পতিবার সামরিক কর্তৃপক্ষ এ কথা জানায়। জয়েন্ট বেস লিউইজ-ম্যাককর্ডের (জেবিএলএম) মুখপাত্র জানান, এ সামরিক আদালতে দোষ প্রমাণিত হলে ওই ঘটনায় জড়িত সার্জেন্ট রবার্ট বেলসের মৃত্যুদণ্ড হতে পারে। আগামী ৩ সেপ্টেম্বর তার বিচার কাজ শুরু হতে পারে বলে তিনি উল্লেখ করেন।