প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৬
আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন অধ্যায় থেকে শুদ্ধ/অশুদ্ধ তৈরি করে উত্তরসহ পাঠিয়েছে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস দ্বিতীয় অধ্যায়; আমাদের বাংলাদেশ; ইংরেজ শাসন শুদ্ধ/অশুদ্ধ ১। বাংলায় ইংরেজরা এসেছিল বাণিজ্য করতে = শুদ্ধ। ২। পলাশী যুদ্ধ হয় ১৮৫৭ সালে = অশুদ্ধ। ৩। পলাশী যুদ্ধ হয় ১৭৫৭ সালের ২৩ জুন = শুদ্ধ। ৪। ইংরেজরা শাসন করে তিনশত বছর = অশুদ্ধ। ৫। সিরাজউদ্দৌলা ছিলেন জমিদার = অশুদ্ধ। ৬। সিরাজউদ্দৌল ছিল আলিবর্দী খাঁর দৌহিত্র = শুদ্ধ। ৭। আলিবর্দী খাঁর মৃত্যু হয় ১৭৫৬ সালে = শুদ্ধ। ৮। সিরাজউদ্দৌলা ২৪ বছর বয়সে নবাব হন = অশুদ্ধ। ৯। ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বড় খালা = শুদ্ধ। ১০। ইংরেজদের বাণিজ্য সংস্থার নাম বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানি = অশুদ্ধ। ১২। পলাশী নামক স্থানে পলাশী যুদ্ধ হয় = শুদ্ধ। ১৩। পলাশী যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেনি = অশুদ্ধ। ১৪। মীর কাশিম ছিল স্বাধীনচেতা লোক = শুদ্ধ। ১৫। মীর কাশিমের সাথে ইংরেজদের তিনবার যুদ্ধ হয় = অশুদ্ধ। ১৬। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ হয় = শুদ্ধ। ১৭। ইংরেজ শাসকের প্রথম শাসনকর্তার নাম লর্ড ক্লাইভ = শুদ্ধ। ১৮। সিপাহি বিদ্রোহ হয় ১৭৫৭ সালে = অশুদ্ধ। ১৯। ভারত ও পাকিস্তান বিভক্ত হয় ১৮৪৭ সালে = অশুদ্ধ। ২০। ইংরেজ শাসনের অন্যতম নীতি হচ্ছে ভাগ কর ও শাসন কর = শুদ্ধ। ২১। ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য হচ্ছে শোষণ ও নিজেদের লাভ = শুদ্ধ। ২২। বাংলার মানুষ ইংরেজদের আমলে ধনী ছিল = অশুদ্ধ। ২৩। ইংরেজি শিক্ষার প্রচলন ঘটে নবাবি আমলে = অশুদ্ধ। ২৪। উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে = শুদ্ধ। ২৫। বাঁশের কেল্লা তৈরি করেন তিতুমীর = শুদ্ধ। ২৬। বাগেরহাটে জন্মগ্রহণ করেন তিতুমীর = অশুদ্ধ। ২৭। তিতুমীরের গ্রামের নাম নারকেলবাড়িয়া = শুদ্ধ। ২৮। তিতুমীর যুদ্ধরত অবস্থায় মরা যান = শুদ্ধ। ২৯। সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে আলাদা করা = শুদ্ধ। ৩০। তিতুমীর সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন = অশুদ্ধ। ৩১। মঙ্গল পাণ্ডে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন = শুদ্ধ। ৩২। গাজীপুরে বাহাদুর শাহ পার্ক অবস্থিত = অশুদ্ধ। ৩৩। বাহাদুর শাহ পার্কে সিপাহিদের ফাঁসি দেয়া হয় = শুদ্ধ। ৩৪। ভারতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয় = শুদ্ধ। ৩৫। বাংলা ১৯০৬ সালে ভাগ হয় = অশুদ্ধ। ৩৬। বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে = শুদ্ধ। ৩৭। ১৯০৬ সালে মুসলিম লীগের আত্মপ্রকাশ হয় = শুদ্ধ। ৩৮। ইংরেজদের বিরুদ্ধে প্রীতিলতা অভিযান করেন =শুদ্ধ। ৩৯। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত =শুদ্ধ।