দেশের প্রথম ই-বাণিজ্য মেলার স্টল বরাদ্দ ও স্পন্সরদের তালিকা ঘোষণা করা হয়েছে। মেলা উপলক্ষে বেসিস-এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় লটারির মাধ্যমে এক্সিবিটরদের মধ্যে স্টল বণ্টন করা হয়। এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক মো. আব্দুল ওয়াহেদ তমাল, মাসিক কমপিউটার জগতের সহকারী সম্পাদক এমএ হক অনু এবং মেলার গোল্ড স্পন্সর এসএসএল কমার্জ-এর নির্বাহী পরিচালক সাইফুর রহমান। এহতেশাম উদ্দিন মাসুমের সঞ্চালনায় প্রস্তুতি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন আকর্ষণীয় অফার ও উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা প্রাঙ্গণে মোট ৮টি প্যাভিলিয়নসহ মোট ৪০টি স্টল থাকবে। এসব স্টলে সরকারি-বেসরকারি মোট ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
