মিসরের প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এন্্এসএফ)। লাঠিচার্জের পর একজন বিক্ষোভকারীকে উলঙ্গ অবস্থায় টেনে হেঁচড়ে গাড়িতে তোলা হচ্ছে এ ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ হয়ে যাওয়ার পর এন্্এসএফ এ ঘোষণা দেয়। তারা মুরসি সরকারকে একটি কর্তৃত্ববাদী সরকার বলে আখ্যায়িত করেছে। শনিবার এন্্এসএফ্ এর বিবৃতিতে কঠোর আন্দোলন কর্মসূচির ইঙ্গিত পাওয়া যায়। মিসরবাসীর প্রতি শান্তিপূর্ণ আন্দেলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে তারা জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। হত্যা ও নির্যাতনের সাথে জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সরকারের সাথে আলোচনায় বসবে না বলে জানায় এন্্এসএফ । গত শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ একজন নিহত এবং ৫ পুলিশসহ ৫০ জন আহত হন। বিক্ষোভকারীকে উলঙ্গ অবস্থায় পেটাতে পেটাতে পুলিশের গাড়িতে ওঠানোর ঘটনাকে হত্যার চেয়ে কম ঘৃণ্য নয় বলেছে ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট।
