মেহেরপুরে হত্যার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
মেহেরপুরে চাঞ্চল্যকর শফিকুল হত্যার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে এক অসহায় পরিবার। গতকাল রবিবার মেহেরপুর ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত শফিকুলের ছোট ভাই আরমান। এসময় উপস্থিত ছিলেন তার পরিবারের লোকজন। লিখিত বক্তব্যে জানান, নিহত শফিকুল হত্যাটি পুলিশ অন্য খাতে প্রবাহিত করতে চেষ্টা চালাচ্ছে। পুলিশ আসামিদের এখনো আটক করতে পারেনি। আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশকে ম্যানেজ করে ফেলেছে বলে অভিযোগ করেন তারা। নিহতের পরিবার শফিকুল হত্যার সঠিক বিচার চায়।