সম্প্রতি ডিআইইউ মিলনায়তনে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র (ডিআইআইটি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ডিআইআইটির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাস ও সমাপনী বক্তব্য রখেন ডিআইআইটির ডেপুটি একাডেমিক ডিরেক্টর শামসুদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের এক উষ্ণ পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ডিআইআইটি’র বিভিন্ন সময়ের অর্জিত সাফল্য বিষয়েও আলোকপাত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
