গ্যাজেটস সাইবর্গ গেমিং মাউস-র্যাট ৯

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
গেম পাগল মানুষের সংখ্যা নেহায়েত কম নেই পৃথিবীতে। আর তাদের জন্য রয়েছে নানান ধরনের হাইটেক গেমিং ডিভাইস। ঠিক এরকম একটি গেমিং মাউস সাইবর্গ গেমিং-এর আরএটি (র্যাট) ৯। ২.৪ গিগাহার্জ গতির তারবিহীন এই মাউসের রেসপন্স টাইম মাত্র ১ মিলিসেকেন্ড। এতে রয়েছে ২টি বিল্ট-ইন লিথিয়াম আয়ন ব্যাটারি সেল যার একটি মাউসের শক্তি যোগান দেয় আর অন্যটি এর রিচার্জ ডকের সাথে যুক্ত তেকে সার্বক্ষণিক চার্জিং নিশ্চিত করবে। হাতের আঙ্গুল এবং তালু রাখার জন্য এতে তিনটি পৃথক ব্যবস্থা রয়েছে যা নিশ্চিত করে সর্বোচ্চ আরামদায়ক অনুভূতি। এতে টাইন আই প্রযুক্তির দুইটি লেজার সেন্সর রয়েছে যা স্ক্রিনের প্রতিটি বিন্দু সঠিকভাবে সনাক্ত করতে পারে। এর ডিপিআই মান ৫৬০০। তবে ৪টি পৃথক পৃথক ডিপিআই সেটিং ব্যবহার করা যায়। রয়েছে ৫টি প্রোগ্রামেবল বাটন আর সাথে ২টি প্রচলিত বাটনতো রয়েছেই। তিনটি ভিন্ন ভিন্ন মোডে ব্যবহার করা যায় এটি। এর ট্র্যাকিং-এর গতি সেকেন্ডে ৬ মিটার পর্যন্ত চমত্কার এই গেমিং মাউসটির মূল্য রাখা হয়েছে ১৫০ ডলার।