ই-বাণিজ্য মেলায় সেমিনার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৩
আজ থেকে শুরু হওয়া ই-বাণিজ্য মেলায় আজ ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে বিকেল ৫.৩০টায় ‘ইনফো গ্রাফিক্স প্রেজেন্টেশন অব ই-কমার্স’ শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী যে কেউ বিনামূল্যে অংশ নিতে পারবে। এই সেমিনারে সর্বাধুনিক ইনফোগ্রাফিক প্রযুক্তি, প্রেজেন্টেশন, গ্রাফিক্সের প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।