সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১১ সৈন্যসহ ৬৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন বেসামরিক নাগরিক ও ৩২ জন বিদ্রোহী রয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। খবর ডন এর।
পর্যবেক্ষক এ সংস্থাটি জানায়, একই সময়ে দুইটি বোমা বিস্ফোরণের পর বিদ্রোহী যোদ্ধারা ভবনের ভিতরে প্রবেশ করে এবং গুলি করতে শুরু করে। এর আগে বোমা হামলায় ৮ জন আহত হয়। রোমান ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত এ অঞ্চলটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করেছে। এর আগে হমস প্রদেশটির শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে রাজধানী দামেস্কে বিদ্রোহীরা আসাদ বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ শুরু করেছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। কর্তৃপক্ষ আব্বাসিদ স্কয়ার বন্ধ করে দিয়েছে। বিদ্রোহীরা দামেস্কের মধ্যবর্তী আল খুরি সড়কে রকেটচালিত গ্রেনেড ও মর্টার দিয়ে ঘেরাও করে দুর্গ তৈরি করেছে। রাজধানীর বাসিন্দারা বলছে, শহরের পূর্ব ও উত্তরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। মধ্যমিদান এলাকার প্রান্তে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে বলে মানবাধিকার কর্মীরা জানায়। এদিকে ইরবিন, জামালকা, হারাসতা ও স্বেনিং এলাকাগুলোতেও সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ অব্যাহতভাবে চলছে।
