কুমিল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ আটক ২

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫০
পূর্ব শত্রুতার জের ধরে ঘরের চালে অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টাকালে মাদক, নারী ও অস্ত্র ব্যবসায়ী চক্রের আবু তাহেরসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী রাজেশপুর গ্রামের ইউনুছ মিয়ার পুত্র কৃষক জহির মিয়ার সাথে একই গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র আবদুর রশিদের টাকা লেন- দেন নিয়ে বিরোধ ও গ্রাম্য সালিস হয়। এর জের ধরে রশিদ ওই গ্রামের আবদুল গফুরের পুত্র এলাকায় নারী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত আবু তাহেরের সাথে গোপনে যোগাযোগ করে। জহিরকে ফাঁসানোর জন্য তাহের ও রশিদ বুধবার রাতে জহিরের রান্নাঘরের চালে একটি শাটারগান রেখে ডিবি পুলিশকে খবর দেয়। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বক্তব্য রাখেন, ডা. খোরশেদ আলম, ডা. জহিরুল হক ভূঁইয়া, ডা. আব্দুস সাত্তার, ডা. এনএম শাহজাহান, ডা. ইউসুফ মজুমদার, ডা. শামীম, ইয়াকুব চৌধুরী, ফখরুল ইসলাম,