যুক্তরাষ্ট্রে ২০৫০ সাল নাগাদ আলজেইমার রোগীর সংখ্যা ৩ গুণ বাড়বে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৮
যুক্তরাষ্ট্রে ২০৫০ সাল নাগাদ আলজেইমার রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে দাঁড়াবে প্রায় এক কোটি ৪০ লাখ। বুধবার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বিষয়টির সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জনসংখ্যার বিস্ফোরণ ঘটে এবং ওই সময় জন্মগ্রহণকারীদের সবাই এখন বৃদ্ধ। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আলজেইমার রোগীর সংখ্যা ছিল ৪৭ লাখ।