প্র শি ক্ষ ণ

প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৭
বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :০১৭৬৬৯২৪৭০০।