গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের ইউডি৩১০ মডেলের রঙ-বেরঙের ক্ষুদ্রাকৃতির ইউএসবি পেনড্রাইভ। ইউএসবি ২.০ ইন্টারফেসের এই পেনড্রাইভটি মাত্র ২৩ মি.মি. লম্বা এবং ২.৫ গ্রাম ওজনের। আল্ট্রাপোর্টেবল এই পেনড্রাইভ যেকোনো পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যাবে। চিপ অন বোর্ড প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত এই পেনড্রাইভটি পানি নিরোধক এবং বৈদ্যুতিক শক প্রতিরোধক। এতে রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি। ৮জিবি, ১৬ জিবি এবং ৩২জিবি স্টোরেজের পেনড্রাইভগুলোর মূল্য যথাক্রমে ৫২৫ টাকা, ৯৫০ টাকা এবং ১৯০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।
