ব্রিটিশ রাজসিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন দম্পত্তির ঘরে আসছে নতুন অতিথি। গত ডিসেম্বরে গর্ভবতী কেট মিডলটন মর্নিং সিকনেসে ভুগছিলেন (দিনের শুরুতে অর্থাত্ সকালের দিকে অতিরিক্ত বমি বমি ভাব অনুভূত হয় বলে এ অবস্থাকে মর্নিং সিকনেস বলা হয়)। এজন্য তাকে হাসপতালেও ভর্তি হতে হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণে তাদের ঘরে বিশেষ গন্ধযুক্ত মোমবাতি জ্বালিয়ে রাখছেন মিডলটন। তবে কেটের অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। অত্যন্ত দামি এই মোমবাতিটির গন্ধ অনেকটা ব্লাকবেরির (কালোজাম জাতীয় ফল) গন্ধের মতো। দক্ষিণ আফ্রিকার দুর্লভ বুচু গাছের নির্যাস থেকে তৈরি করা হয় মোমবাতিটি। একেকটি মোমবাতির শক্তিশালী সৌরভ দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত থাকে। বিশেষ সৌরভ সৃষ্টি করতে কেনসিংটন প্যালেসে প্রায় সারাদিনই ওই মোমবাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। এর শক্তিশালী সৌরভে একটু স্বস্তিতে আছেন মিডলটন। গর্ভকালীন অবস্থায় প্রাকৃতিক খাদ্য খেতে মিডলটনের জন্য রাজ প্রাসাদ থেকে তুরস্কের ডুমুর ও ল্যাভেন্ডার বিস্কুট পাঠানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার মানুষ প্রাচীনকাল থেকে পাকস্থলি ও অন্ত্রের প্রদাহ সারাতে বুচু গাছের রস ব্যবহার করে আসছে। এই মাসের শেষের দিকে এই মোমবাতিটি যুক্তরাজ্যে বিক্রি করা হবে। যার প্রতিটির দাম পড়বে ৩৯ পাউন্ড ৫০ সেন্টস।
