গ্যাজেটস জোম ওয়্যারলেস লিশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
নিত্যনতুন প্রযুক্তি পণ্য ব্যবহারে আমরা যেমন অভ্যস্ত হয়ে উঠছি, তেমনি এসব পণ্যের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে আমাদের। বিশেষ করে স্মার্টফোনের নিরাপত্তার প্রশ্নে সবাই উদ্বিগ্ন। স্মার্টফোনটি যাতে হারিয়ে না যায়, তা দেখভালের জন্যই জোম তৈরি করেছে ওয়্যারলেস লিশ। ব্লুটুথের সাহায্যে এই গ্যাজেটটি যেকোনো স্মার্টফোনের সাথেই সংযুক্ত হতে পারে। আর তারপর আপনার স্মার্টফোনটি এর থেকে নির্দিষ্ট দূরত্ব পার হলেই আপনাকে সতর্ক করে দেবে। এর সাথে রয়েছে বিল্ট-ইন স্পিকার। সেই স্পিকারটি যথেষ্ট পরিমাণ শব্দ উত্পন্ন করে আপনাকে আপনার স্মার্টফোনের দূরত্ব পার হওয়ার বিষয়টি জানিয়ে দেবে। স্মার্টফোন ছাড়াও অবশ্য এটি অন্য কোনো ডিভাইসের সাথেও যুক্ত করা যাবে। আর তখন এর স্মার্টফোন অ্যাপ্লিকেশন থেকে আপনি সেই ডিভাইসের অবস্থান বের করে নিতে পারবেন। সাদা, কালো এবং গোলাপী রঙে তৈরি করা হয়েছে এই গ্যাজেটটি।