যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি উত্তর কোরিয়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা। বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা বলেছেন, পারমাণবিক পরীক্ষা চালানো এবং হম্বিতম্বি করে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া মঙ্গলবার তৃতীয় দফায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পর পানেট্টা এ মন্তব্য করলেন। তিনি ইরানের মতো উত্তর কোরিয়াকেও দুর্বৃত্ত রাষ্ট্রের কাতারে ফেলেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসাবে চাক হেগেলকে নির্বাচিত করা নিয়ে ওয়াশিংটনের ভোটের প্রস্তুতির মধ্যে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষাটি চালাল। এর প্রতিক্রিয়ায় পেন্টাগনে বিদায়ী ভাষণে পানেট্টা বলেন, “আগামী দিনগুলোতেও যুক্তরাষ্ট্রকে এরকম অভাবনীয় পরিস্থিতিতে পড়তে হবে। মোকাবেলা করে চলতে হবে গণবিধ্বংসী অস্ত্র, অস্ত্রের বিস্তার, থেকে যেতে হবে ইরান এবং উত্তর কোরিয়ার মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকির মুখে।”