কোস্টগার্ড পদক পাচ্ছেন ৩৯ জন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
আজ ১৮তম কোস্ট গার্ড দিবস উপলক্ষে ২২ জন কর্মকর্তা ও ১৭ জন নাবিককে বিভিন্ন ক্যাটাগরির পদক দেয়া হচ্ছে। এদের মধ্যে ৬ জনকে মরণোত্তর পদক দেয়া হবে। আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে দিবসটি উদযাপন উপলক্ষে পদকপ্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। দেশে এই প্রথম কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক দেয়া হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন- ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জাভেদ ইকবাল, কমান্ডার এম সাইদুর রহমান, লে. কমান্ডার এম হাসানুজ্জামান, শহিদুল ইসলাম, এসএম রেদওয়ান, মরহুম এমএইচ কবির, মরহুম এমএ ইসলাম, মরহুম এম মনিরুল ইসলাম, মরহুম এম রেজাউল করিম, মরহুম এম মাঈন উদ্দিন। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন কমান্ডার এম নজরুল ইসলাম মিনা, কমান্ডার এম আমিনুল ইসলাম খান, লে. কমান্ডার মাসুদুল করিম সিদ্দিকী, লে. কমান্ডার আরাফাত ইসলাম, লে. কমান্ডার এম নজরুল ইসলাম, লে. শামীম খালেক, মরহুম এমই হক, মরহুম এমএবি সিদ্দিক, মরহুম এমটি মোস্তফা ও মরহুম টিপু সুলতান। বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন ক্যাপ্টেন জহির উদ্দিন আহমেদ, রিয়ার এডমিরাল কেএস হোসেন, কমডোর এমএইচ আর ভুঁইয়া, ক্যাপ্টেন এম আমিনুর রহমান খান, ক্যাপ্টেন এম আবিদুর রহমান, লে. কমান্ডার এম এম আর জাহিদ, লে. কমান্ডার এ এফ এম এ আহসান উদ্দিন, লে. কমান্ডার এম মুশফিকুর রহমান, লে. এম ডি এইচ খান ও পিও এম এম হক। প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন কমান্ডার এসএম শরিফ-উল-ইসলাম, লে. কমান্ডার এম এম এম হাসান, লে. কমান্ডার শেখ মো. জসিমুজ্জামান, লে. কমান্ডার এম কিবরিয়া হক, সিপিও এম ও হক, পিও মরহুম এস এম মাহমুদ, পিও মরহুম এম জান বখত, এলএমই মরহুম এম এইচ রশিদ ও এমই-১ মরহুম এস আর জামান।