মো: মিজানুর রহমান,সহকারি শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
দ্বিতীয় অধ্যায়: পরিবেশ দূষণ
শূন্যস্থান পূরণ করো ।
১। বর্তমানে --- বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে ।
উত্তর: বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে।
২। বাড়তি জনসংখ্যার --- মেটানোর জন্য মানুষ পরিবেশের উপাদানকে নানাভাবে ব্যবহার
করছে ।
উত্তর: বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের উপাদানকে নানাভাবে ব্যবহার করছে।
৩। --- মানুষের স্বাথ্যের ওপর প্রভাব ফেলে ।
উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাথ্যের ওপর প্রভাব ফেলে ।
৪। খাদ্য উপাদান বৃদ্ধির জন্য জমিতে --- সার প্রয়োগ করা হয়।
উত্তর: খাদ্য উপাদান বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হয়।
৫। দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ --- বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
উত্তর: দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
৬। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও ---ব্যবহারের কারণে মাটি দূষিত হয়।
উত্তর: । কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়।
৭। শব্দের কারণে মানুষের কানের ক্ষতিসহ ---বিভিন্ন ক্ষতি হয়।
উত্তর: শব্দের কারণে মানুষের কানের ক্ষতিসহ স্বাথ্যের বিভিন্ন ক্ষতি হয়।
৮। বিভিন্ন শব্দ মানুষের --- ও শারীরিক সমস্যার সৃষ্টি হয় ।
উত্তর: বিভিন্ন শব্দ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয় ।
৯। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য --- পরিবেশ প্রয়োজন ।
উত্তর: মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ প্রয়োজন ।
১০। পরিবেশ বিভিন্নভাবে --- হচ্ছে ।
উত্তর: পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে ।
১১। বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে--- ।
উত্তর: বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে বনজঙ্গল ।
১২। শহর অঞ্চলে গড়ে উঠছে --- বস্তি ।
উত্তর: শহর অঞ্চলে গড়ে উঠছে অস্বাস্থ্যকর বস্তি ।
১৩। বনজঙ্গল সংরক্ষণসহ পরিবেশ--- প্রয়োজন উত্তর: বনজঙ্গল সংরক্ষণসহ পরিবেশ সংরক্ষণ প্রয়োজন ।
১৪। পরিবেশের সকল জীবকে বাচাঁতে হলে--- কাটাসহ নদীনালা ভরাট বন্ধ করতে হবে ।
উত্তর: পরিবেশের সকল জীবকে বাচাঁতে হলে বনজঙ্গল কাটাসহ নদীনালা ভরাট বন্ধ করতে হবে।
১৫। উচ্চস্বরে গান বাজালে --- দূষণ হয়।
উত্তর: উচ্চস্বরে গান বাজালে শব্দ দূষণ হয়।
শুদ্ধ বাক্যটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখো ।
১। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে কোন সমস্যা সৃষ্টি হয়নি। ‘অশুদ্ধ’
২। বায়ুদূষণ মানুষের স্বাথ্যের ওপর প্রভাব ফেলে । ‘শুদ্ধ’
৩। দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।‘শুদ্ধ’
৪। শব্দের কারণে মানুষের স্বাথ্যের কোন ক্ষতি হয় না। ‘অশুদ্ধ’
৫। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ প্রয়োজন । ‘শুদ্ধ’
৬।বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে বনজঙ্গল। ‘শুদ্ধ’
৭।বনজঙ্গল সংরক্ষণসহ মানুষের প্রয়োজনে পরিবেশ সংরক্ষণের কোন প্রয়োজনীয়তা নেই। ‘অশুদ্ধ’
৮। উচ্চস্বরে গান বাজালে বায়ূ দূষণ হয়।‘অশুদ্ধ’
