পিসি আর অনলাইন কার্যক্রমের সুরক্ষায় গ্লোবাল ব্র্যান্ড বাজারে অবমুক্ত করল ক্লাউড সিকিউরিটি কোম্পানির ‘পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’। এই উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩তে রয়েছে পান্ডা সেফ ব্রাউজার মডিউল, যা বিভিন্ন ইন্টারনেট পরিসেবায় এবং সামাজিক নেটওয়ার্কিং সাইটে ব্যবহারকারীদের গোপনীয়তা বা পরিচয় নিরাপত্তা এবং সুরক্ষা সংরক্ষণে বিশেষভাবে কার্যকর। ব্যক্তিগত, ব্যাংকিং এবং আর্থিক তথ্য চুরি প্রতিরোধে এটি ব্যক্তিগত ফাইল এবং ফোল্ডার এনক্রিপ্টসহ পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত করতে পারে। এতে অর্ন্তভুক্ত রয়েছে আইডেনটিটি প্রটেক্ট মডিউল, ক্লাউড-ভিত্তিক কালেকটিভ ইন্টেলিজেন্স, ওয়েবসাইট ফিল্টার, প্যারেন্টাল কন্ট্রোল, ৩ জিবি পর্যন্ত অনলাইন ব্যাকআপ সার্ভিস। পান্ডা’র মোড়ক উন্মোচন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, পান্ডা সিকিউরিটির রিজিওনাল ম্যানেজার-এশিয়া প্যাসিফিক রেমন ফার্নান্দেজ, পান্ডা সিকিউরিটির টেকনিক্যাল প্রি-সেলস ম্যানেজার মিগুয়েল মরিনো যাপাটেরো, গ্লোবাল ব্র্যান্ডের শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন পান্ডা সিকিউরিটির বাংলাদেশে উপ-পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা আজিম। এর মূল্য রাখা হয়েছে ১,১০০ টাকা।
