স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৯
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৪ ফেব্রুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে মহাকবি কালদাস’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত । ১.রবীরন্দ্রনাথ সম্পর্কে কী জানো। উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ২. রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই পুস্তকসাধারণকে ক’ ভাগে ভাগ করেছেন ? উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই পুস্তকসাধারণকে ‘পাঠ্যপুস্তক এবং অপাঠ্যপুস্তক’ — এই দু’ভাগে ভাগ করেছেন ৩.কবি কমিটি সম্পর্কে কী মন্তব্য করেছেন? উত্তর:“ কমিটি দ্বারা দেশের অনেক ভালো হইতে পারে; তেলের কল, সুরকির কল, রাজনীতি এবং বারোয়ারি পূজা কমিটির দ্বারা চালিত হইতে দেখা গিয়াছে, কিন্তু এ পর্যন্ত এ দেশে সাহিত্য সম্পর্কীয় কোনো কাজ কমিটির দ্বারা সুসম্পন্ন হইতে দেখা যায় নাই। ” ৪.মুখস্থ বিদ্যাকে তিনি একপ্রকার --- করাই ভেবেছেন। উত্তর :মুখস্থ বিদ্যাকে তিনি একপ্রকার নকল করাই ভেবেছেন। ৬. শিক্ষা সম্পর্কে ৮টি গুরুত্বপূর্ণ উক্তি লিখ। উত্তর :“আমরা যতই বি. এ , এম. এ পাস করিতেছি, রাশি রাশি বই গিলিতেছি , বুদ্ধিবৃত্তিটা তেমন বেশ বলিষ্ঠ এবং পরিপক্ক হইতেছে না। ...সেইজন্য আমরা অত্যুক্তি আড়ম্বর এবং আস্ফাালনের দ্বারা আমাদের মানসিক দৈন্য ঢাকিবার চেষ্টা করি। ” কারণ হিসেবে তিনি বলেছেন, “ বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। ... হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, আহারটি রীতিমত হজম করিবার জন্য হাওয়া খাওয়ার দরকার। ” “ শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথাপরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে।” “ ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। কল চলিতে আরম্ভ হয়, মাস্টারেরও মুখ চলিতে থাকে। চারটের সময় কারখানা বন্ধ হয় , মাস্টার-কলও তখন মুখ বন্ধ করেন, ছাত্ররা দুই-চার পাত কলে-ছাঁটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে। তারপর পরীক্ষার সময় এই বিদ্যার যাচাই হইয়া তাহার উপরে মার্কা পড়িয়া যায়।” তিনি দুঃখ করে বলেছেন — “ শিশুদের জ্ঞানশিক্ষাকে বিশ্বপ্রকৃতির উদার রমণীয় অবকাশের মধ্য দিয়া উন্মেষিত করিয়া তোলাই বিধাতার অভিপ্রায় ছিল। সেই অভিপ্রায় যে পরিমাণে ব্যর্থ করিতেছি সেই পরিমাণেই ব্যর্থ হইতেছি। ” তাঁর মতে, “ সুগমতা, সরলতা, সহজতাই যথার্থ সভ্যতা। ” ৭ রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু সন লিখ। উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ৮. বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র / নতুন ভাবের নানান জিনিস শিখছি দিবারাত্র। কবিতাটি কার লিখা? উত্তর:কবি সুনির্মল বসু