এবার নিজেদের বিভিন্ন গেমের লিনাক্স সংস্করণের জন্য গেম স্টোর চালু করল সফটওয়্যার ফার্ম ভালভ। এর ফলে উইন্ডোজের জন্য ভালভ-এর জনপ্রিয় ‘স্টেম’গুলো খেলা যাবে লিনাক্সের সংস্করণ উবুন্টুতে। উইন্ডোজের জনপ্রিয় প্রায় ৬০টি গেম এই গেম স্টোরে পাবেন উবুন্টু ব্যবহারকারীরা। এর জন্য উবুন্টু সফটওয়্যার স্টোরে একটি অ্যাড-অন যুক্ত করা হয়েছে। এই অ্যাড-অন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ভালভ-এর তৈরি গেমগুলো খেলার সুযোগ পাবেন উবুন্টু ব্যবহারকারীরা। এ ছাড়া ভালভ অন্য যে গেমগুলো বাজারজাত করে থাকে, সেগুলো খেলার সুযোগও মিলবে এই স্টোর থেকে। উবুন্টুর জন্য নতুন গেমস্টোর খোলার পাশাপাশি এই স্টোরে গেমগুলোর জন্য দামও কমিয়েছে তারা।
