এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৩
বাংলা মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা অপরাহ্নের গল্প হুমায়ূন আহমেদ অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর ১. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও সৈয়দ সাহেব যখন ৯ বছরের কুসুমকে তুলে আনলেন তখনো বোঝা যাচ্ছিল না সে বেঁচে আছে কিনা! এ অবস্থায় তিনি ভাবছেন এইতো সেদিন ওর বাবা বিদেশ থেকে এল। বাবা যেদিন মারা গেল সেদিন কুসুমের জন্ম। এতদিন সে পরহেজগার মায়ের আশ্রয়ে পূর্ণ নিরাপত্তায় ছিল। গেল মাসে মেয়েটির মাও মারা গেল। কত মানুষেরইতো মা-বাবা থাকে না। তাই বলে আত্মহত্যা! অনেক চেষ্টায় কুসুমের জ্ঞান ফিরলে জানা গেল তার রক্তে HIV পজেটিভ পাওয়া গেছে। তার মায়ের মৃত্যুর কারণও তাই। আপন ভাই-বোনেরা তাকে একঘরে করে দিয়েছে। কেউ তার সঙ্গে খাওয়া-দাওয়া করে না। মেলামেশা করে না। এমন কি কথা পর্যন্ত বলে না। ক. HIV রোগ প্রথম কোথায় ধরা পড়ে? খ. এ দেশে যৌনতা বিষয়কে ‘ট্যাবু’ বলার কারণ ব্যাখ্যা করো। গ. কুসুমের HIV আক্রান্ত হওয়ার কারণ ‘অপরাহ্নের গল্প’ অবলম্বনে ব্যাখ্যা করো। ঘ. ‘সৈয়দ সাহেব কুসুমকে উদ্ধার করে HIV সংক্রমণের ঝুঁকি নিয়েছেন।’ ‘অপরাহ্নের গল্প’ অবলম্বনে বিশে¬ষণ করো। ১ নম্বর প্রশ্নের ‘ক’-এর উত্তর নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে সমকামীদের মধ্যে HIV রোগ প্রথম ধরা পড়ে। ১ নম্বর প্রশ্নের ‘খ’-এর উত্তর এদেশের সমাজে, পরিবারে এমনকী শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সচেতনতা-বিষয়ক কোনো শিক্ষার ব্যবস্থা নেই তাই এ দেশে যৌনতা বিষয়কে ‘ট্যাবু’ বলা হয়ে থাকে। এ দেশে যৌনতা বিষয়কে ‘ট্যাবু’, অর্থাত্ নিষিদ্ধ বা গোপন হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশের মানুষ ঐতিহ্যগতভাবেই রক্ষণশীল এবং ধর্মভীরু। আর এক্ষেত্রে মেয়েদের অবস্থা আরও করুণ। তাদের কোনো প্রকার যৌনশিক্ষা নেই বললেই চলে। আবার অনিরাপদ যৌন সম্পর্কে বাধা দেওয়ার কোনো ক্ষমতাও তাদের নেই। আর এ কারণেই এদেশে যৌনতা বিষয়কে ‘ট্যাবু’ বলা হয়েছে। ১ নম্বর প্রশ্নের ‘গ’-এর উত্তর ‘অপরাহ্নের গল্প’-এ HIV সংক্রমণের কারণসমূহের ব্যাখ্যা করা হয়েছে; উদ্দীপকের কুসুমের HIV আক্রান্ত হওয়ার কারণ আমরা গল্প থেকেই পাই। ‘অপরাহ্নের গল্প’-এ দেখানো হয়েছে যে শুধু অবৈধ সম্পর্কেও জন্যই HIV হয় না। মায়েক্বুকের দুধ পান করাতে এ ভাইরাসটি আক্রমণ করতে পারে। তাছাড়া বিভিন্নভাবে এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। অনুচ্ছেদে উল্লে¬খিত কুসুমের বাবা প্রবাসে অবস্থানের প্রমাণ পাওয়া যায়। বিদেশে অবস্থানকালে যেকোনো উপায়েই হোক তার শরীরে HIV প্রবেশ করে। ফলে পরবর্তী সময়ে দেশে ফেরার পর কুসুমের বাবার মাধ্যমেই পরিবারের অন্যান্যদের এ ভাইরাস ছড়িয়ে পড়ে। কুসুমের জন্মের আগেই বাবার মাধ্যমে তার মায়ের শরীরে এইডস ছড়িয়ে পড়ে। তাই জন্মগতভাবেই কুসুম শিকার হয় HIV ভাইরাসের। কুসুমের HIV আক্রান্ত হওয়ার এটাই কারণ। HIV একটি মরণব্যাধি। যার আরেক নাম নিশ্চিত মৃত্যু। তিনভাবে মানুষের শরীরে HIV সংক্রমণ হতে পারে। যথা— ১. বীর্য ২. রক্ত ৩. মাতৃদুগ্ধ। এই তিনটির যেকোনো একটির মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে HIV সংক্রমিত হয়।