প্লে স্টেশনে এইচডি ফাইনাল ফ্যান্টাসি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৯
ফাইনাল ফ্যান্টাসি একটি অসম্ভব জনপ্রিয় গেম সিরিজ হিসেবে সারা বিশ্বেই স্বীকৃত। জনপ্রিয় এই গেমটির সর্বশেষ পর্ব হিসেবে ‘ফাইনাল ফ্যান্টাসি এক্স’ বাজারে আসার কথা রয়েছে এ বছরেই। আর এই প্রথম এই গেমটি এইচডি মোডে বাজারে আসার কথা রয়েছে। এর আগ পর্যন্ত এই গেমের কোনো এইচডি সংস্করণ তৈরি হয়নি। কিন্তু এই গেমের প্রযোজক শিনজি হাশিমোতো জানান, এটি এবারে এইচডি সংস্করণে বাজারে আসবে। ‘ফাইনাল ফ্যান্টাসি এক্স’ এর আগের প্লে স্টেশন২-এর সংস্করণটির সরাসরি রিমেক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটি হচ্ছে এর এইচডি রিমেক।’ তিনি আরও জানান, এটি খেলা যাবে প্লে স্টেশন ভিটাতেও। একই দিনে অবশ্য সনি’র প্লে স্টেশন ভিটার দাম কমানোর ঘোষণাও দিয়েছে সনি। সাম্প্রতিক সময়ে গেম খেলার জন্য গেমাররা স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি’র উপর বেশি ঝুঁকে পড়ায় সনি এই মূল্য কমিয়েছে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকরা। উল্লেখ্য, সামনের ২০ তারিখে নতুন প্লে স্টেশন বাজারে আসার কথা রয়েছে।