ভাঙ্গুড়ায় শহীদ মিনার ও স্মৃতিসৌধ উদ্বোধন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
গত ১৭ ফেব্রয়ারি রবিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা - ৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ্, পৌরসভার মেয়র আব্দুর রহমান প্রধান। মন্ত্রী তার বক্তব্যে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ নির্মাণ করায় স্থানীয় এমপি আলহাজ মকবুল হোসেনের প্রশংসা করে বলেন ভাঙ্গুড়ার মানুষের মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদের প্রতি শ্রোদ্ধা ও কৃতজ্ঞতা বোধ দেখে তিনি অভিভূত হয়েছেন।