যুক্তরাষ্ট্রের বার্গার কিংয়ের টুইটার অ্যাকাউন্ট এবার হ্যাকিংয়ের শিকার রয়েছে। বার্গার কিং কর্তৃপক্ষ জানিয়েছে, বার্গার কিংয়ের অ্যাকাউন্টে লোগোটি প্রতিস্থাপিত হয়েছে ম্যাকডোনাল্ডের লোগো দিয়ে। অ্যাকাউন্টটির ব্যাকগ্রাউন্ডও বদলে গেছে, যেখানে দেখা যাচ্ছে ফিশ ম্যাকবাইটসের লোগো। আর এর ওয়ালে যেসব পোস্ট রয়েছে, তার অনেকগুলোতেই রয়েছে বর্ণবাদী কথাবার্তা। বার্গার কিং জানিয়েছে, তাদের এই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার বিষয়টি তারা লক্ষ করার পরপরই টুইটার কর্তৃপক্ষকে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি বার্গার কিংয়ের ফেসবুক অ্যাকাউন্টে তারা সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমাপ্রার্থণা করে একটি পোস্টও দিবে বলে জানিয়েছে। হ্যাকিং হওয়া বার্গার কিং অ্যাকাউন্টে যেসব টুইট করা হয় তার অনেকগুলোতেই বার্গার কিং ম্যাকডোনাল্ডস-এর কাছে বিক্রি হয়ে গেছে বলে দাবী করা হয়। এই হ্যাকিংয়ের পেছনে কারা রয়েছে, তা সম্পর্কে বার্গার কিংয়ের ধারণা নেই বলেই জানিয়েছে।
