আবারো আর্মেনিয়ার প্রেসিডেন্ট হলেন সারজে সারকিসিয়ান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০১
আবারো পাঁচ বছরের জন্য দেশ শাসনের ভার পেলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট সারজে সারকিসিয়ান। গত সোমবারে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিপক্ষের থেকে শতকরা ২২ ভাগ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সকল নির্বাচনী কেন্দ্রের ভোট গণনা শেষে গতকাল মঙ্গলবার সরকারিভাবে এ খবর জানানো হয়। নির্বাচনে প্রেসিডেন্ট সারকিসিয়ান শতকরা ৫৯ ভাগ ভোট পান। ওদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফি হোভানিসিয়ান পেয়েছেন শতকরা ৩৭ ভাগ ভোট। তবে নির্বাচন সম্পর্কে পর্যবেক্ষকরা জানিয়েছেন, অনেকটা ফাঁকা মাঠেই জয় লাভ করলেন সারজে।