ফিলিপস ব্র্যান্ডের পরিবেশবান্ধব এলইডি মনিটর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ২১” প্রশস্ত পর্দার এই মনিটরের কন্ট্রাস্ট অনুপাত ২০০০০০০০:১। ২২৭ই৩এলএইচএসইউ মডেলের ফুল এইচডি মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, ভিউ অ্যাঙ্গেল ১৭৬ বাই ১৭০। এতে রয়েছে স্পিকার, টাচ কন্ট্রোল মেন্যু, এইচডিএমআই, ডিভিআই, ভিজিএ পোর্ট প্রভৃতি। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ১৪,৫০০ টাকা। ফোন :০১৭৩০৩০৩৬৯৬।
