বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জন্য নাম ঘোষণা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৪
চলতি বছর মনোনীতদের মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। বাকি দু’জনের একজন নেদারল্যান্ডের ও অপরজন জাপানের নাগরিক। বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন ইন্টারনেট উদ্যোক্তা রোগ নিয়ে গবেষণা করা ১১ গবেষককে ব্রেকথ্রু পুরস্কারে মনোনীত করেছে। এদের প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ লাখ ডলার করে পাবেন। অর্থের দিক দিয়ে এই পুরস্কারটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিজ্ঞান পুরস্কার। চলতি বছর মনোনীতদের মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। বাকি দু’জনের একজন নেদারল্যান্ডের ও অপরজন জাপানের নাগরিক। গবেষকদের বেশ কয়েকজন সেল জেনেটিক নিয়ে কাজ করছেন। তারা গবেষণা করছেন, এটি কীভাবে রোগের সঙ্গে সম্পৃক্ত তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন। ফেইসবুকের প্রতিষ্ঠাতা, গুগল, অ্যাপল এবং অন্য আরও বেশ কয়েকটি ইন্টারনেট উদ্যোক্তা প্রতিষ্ঠান যৌথভাবে এই পুরস্কারের জন্য অর্থ বরাদ্দ করছে। জুকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রেইন এবং রাশিয়ার উরি মিলনার এই পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন। মিলনার এবং অ্যাপলের বর্তমান চেয়ারম্যান আর্থার লিভিনসন এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নির্বাচন করেন।