বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধনগর গ্রামের ব্রিজের নিকট বৃহস্পতিবার রাত ৪টায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রাম্য লোকজন টের পেয়ে চিত্কার শুরু করলে পেট্রোল ডিউটিরত পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে-মো. জসুমিয়া (৩৫),গুরুপালচন্দ্র দেবনাথ (২২), মো. ফুল মিয়া (২৩), সজল চন্দ্র দেবনাথ (২৪) । হোমনা উপজেলা বাগমারা গ্রামে তাদের বাড়ি।
