পাকিস্তানে পরমাণু বিদ্যুত্ প্রকল্প চালু করার জন্য চীন ১৩ হাজার ৬০০ কোটি টাকার অর্থসাহায্য করছে। এই ধরনের দুটি বিদ্যুত্ প্রকল্প চালু হবে ২০১৬ সালের মধ্যে ৩৪০ মেধাওয়াটের দুটি প্রকল্পর পরিকল্পনা রয়েছে পাঞ্জাব প্রদেশের চাশমা পরমাণু কেন্দ্রে।—খবব বর্তমান পত্রিকার। অর্থ ছাড়াও প্রযুক্তি দিয়েও চীন সাহায্য করবে বলে জানা গেছে। এ পি পি সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাত্কারে পাকিস্তানের আটমিক এনার্জি কমিশনের পক্ষে জানানো হয়েছে, দুটি প্রকল্পের মোট খরচ ১৯ হাজার কোটি টাকা এর মধ্যে পাকিস্তান সরকার খরচ করেছে ৬ হাজার ২০৪ কোটি টাকা বাকি অর্থ সাহায্য হিসাবে দিচ্ছে চীন। পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশন পরিকল্পনা নিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৮ হাজার ৮০০ মেগাওয়াট পরমাণু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন করবে। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সূত্র জানাচ্ছে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে বিদ্যুত্ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
