ইসলামী ও সমমনা ১২ দলের ডাকা আজ রবিবারের হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শনিবার বিকালে দলটির নয়াপল্টনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পক্ষে এই সমর্থনের কথা ঘোষণা করেন।
রিজভী আহমেদ বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এ হরতাল আহবান করা হয়েছে। বিএনপি এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। মুসুল্লিদের ওপর সরকারের লেলিয়ে দেয়া আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, গ্রেফতার ও হামলার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে। বিএনপির অবস্থান সরকারের সকল স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে।
