মুন্সীগঞ্জে চোর সন্দেহে পাঁচ বিদ্যুত্কর্মী আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৪
মুন্সীগঞ্জে ট্রান্সফরমার চোর সন্দেহে ৫ বিদ্যুত্কর্মী আটকের সাড়ে ১০ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে। সোমবার ভোর সাড়ে ৩টায় মুক্তারপুর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ে ঘোরাফেরার সময় ডিপিসি’র ইলেক্ট্রিশিয়ান বাচ্চু মিয়া, লাইনম্যান মো. রাজিউদ্দিন, আব্দুল বারেক, কাজল মিয়া ও পিকআপ চালক জালাল মোস্তফাকে ট্রান্সফরমার চোর সন্দেহে আটক করা হয়। পরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিসি) জিএম আবুল বাসার মুন্সীগঞ্জে এসে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করে জানান, মুক্তারপুরে তাদের ট্রান্সফর্মার রয়েছে। সেগুলো পাহারা দিতেই তারা এখানে এসেছিল। পরে মুচলেকা এবং সদর থানায় সাধারণ ডায়েরি করে দুপুর ২টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। সদর থানার ওসি মো. আবুল বাসার জানান, আটককৃতরা ট্রান্সফর্মার চুরি ঠেকাতে টহল দিলেও এই বিষয়ে স্থানীয় থানাকে অবগত করা হয়নি।