উইন্ডোজ ৮-এর জন্য ছবি দিয়ে পাসওয়ার্ড

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ হিসেবে উইন্ডোজ ৮ হাজির হয়েছে নানা ধরনের নতুন সব ফিচার নিয়ে। আগের উইন্ডোজগুলোর চাইতে বাড়তি অনেক ফিচারই রয়েছে এতে। বিশেষ করে টাচ ডিভাইসের জন্য উইন্ডোজের এই সংস্করণটি যেন তৈরিই হয়েছে বিশেষভাবে। উইন্ডোজ ৮-এর নানা ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন এক ফিচার—পিকচার পাওয়ার্ড বা ছবির মাধ্যমে পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা। দীর্ঘদিন ধরেই এর অপেক্ষায় ছিল প্রযুক্তি বিশ্ব। অবশেষে উইন্ডোজ ৮-এ এসে দেখা মিলেছে এই ফিচারটির। পাসওয়ার্ড ব্যবহারে আমরা সকলেই অভ্যস্ত। পিসি থেকে শুরু করে অনলাইনের সবখানেই পাসওয়ার্ড ব্যবহার করতে হয় আমাদের। তবে পাসওয়ার্ড হিসেবে বরাবরের মতোই কোনো শব্দ বা সংখ্যা বা এদের সমন্বিত একটি রূপকেই ব্যবহার করা হয়ে থাকে সবখানে। এর ব্যতিক্রম নেই বললেই চলে। উইন্ডোজ ৮-এ এসে রয়েছে এমন একটি ফিচার, যা পাসওয়ার্ড ব্যবহারে নতুন এক অভিজ্ঞতা প্রদানে সক্ষম। প্রথমবারের মতো ছবি দিয়ে তৈরি করা যাবে পাসওয়ার্ড। মূলত টাচস্ক্রিন ডিভাইসের কথা মাথায় রেখে তৈরি হলেও ডেস্কটপ কম্পিউটারের জন্যও সমানভাবে কার্যকর এই পিকচার পাসওয়ার্ড। আপনার উইন্ডোজ ৮ পিসিতে ছবির এই পাসওয়ার্ড ব্যবহার করতে হলে আপনাকে ডেস্কটপের ডানপাশের নিচের চার্ম মেন্যু থেকে ঝবঃঃরহম হয়ে যেতে হবে ঈযধহমব চঈ ঝবঃঃরহম অপশনে। সেখান থেকে আপনাকে যেতে হবে টংবত্ং ট্যাবে। এখানে গেলেই ডানপাশের অংশে আসবে ইউজার অ্যাকাউন্টের তথ্য। এখানকার ঝরমহ-রহ ড়ঢ়ঃরড়হ-এ গেলে পাবেন পাসওয়ার্ড ব্যবহার বা পরিবর্তনের অপশন। ছবির পাসওয়ার্ড ব্যবহার করতে হলে আপনার ইউজার অ্যাকাউন্টের একটি সাধারণ পাসওয়ার্ড থাকতে হবে। যদি পাসওয়ার্ড না থাকে, তাহলে ছবির পাসওয়ার্ড ব্যবহারের অপশন আসবে না। সে ক্ষেত্রে প্রথমেই একটি সাধারণ পাসওয়ার্ড দিয়ে দিন। পাসওয়ার্ড দিলেই ঈত্বধঃব ধ ঢ়রপঃঁত্ব ঢ়ধংংড়িত্ফ অপশনটি সক্রিয় হবে। এখানে ক্লিক করলেই আপনার পিসির পাসওয়ার্ডটি চাওয়া হবে। সেটা দিলেই ছবি নির্বাচন করার অপশনটি আসবে। ঈযড়ড়ংব ঢ়রপঃঁত্ব থেকে ছবি নির্বাচন করার সুযোগটি পাবেন। ছবি কম্পিউটারের যেকোনো স্থান থেকেই নির্বাচন করে দিতে পারবেন। ছবি নির্বাচন করা হয়ে গেলে ছবির তিনটি স্থানকে চিহ্নিত করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনি তিনবারে ছবিতে যেকোনো ধরনের সংকেত ব্যবহার করতে পারবেন। যেমন ছবির একটি অংশে গোল বৃত্ত আঁঁকতে পারেন মাউস দিয়ে, দ্বিতীয় চিহ্ন হিসেবে কোনো একটি স্থান থেকে দ্বিতীয় স্থানের নির্দেশ করতে পারেন এবং তৃতীয় চিহ্ন হিসেবে অন্য কোনো সংকেতও ব্যবহার করতে পারেন। প্রতিটি সংকেত আবার একবার পুনরাবৃত্তি করলেই এটি পাসওয়ার্ড হিসেবে সংরক্ষিত হয়ে যাবে। আবার কোনো সংকেত ব্যবহারের পরিবর্তে কেবল ছবির তিনটি স্থানকে চিহ্নিত করলেও তা পাসওয়ার্ড হিসেবে সংরক্ষিত হবে। পরবর্তীতে ওই স্থানগুলো বা সংকেতগুলোকে ওই ক্রমানুসারে পুনরাবৃত্তি করলেই কেবল আপনি আপনার পিসিতে প্রবেশের সুযোগ পাবেন। টাচস্ক্রিন ডিভাইসে অবশ্য মাউসের পরিবর্তে আঙুলের স্পর্শেই ছবি চিহ্নিতকরণ করতে পারবেন। তবে যেকোনো ডিভাইসের জন্য ছবির এই পাসওয়ার্ড হতে পারে আপনার সুরক্ষার অন্যতম হাতিয়ার। ইতোমধ্যেই ছবি ব্যবহার করে পাসওয়ার্ড তৈরির এই ফিচারটি সাড়া ফেলেছে সকলের মাঝে। বিশেষ করে শব্দগুচ্ছ বা অক্ষরের পাসওয়ার্ডের তুলনায় ছবির এই পাসওয়ার্ড অনেক বেশি শক্তিশালী বলেই স্বীকৃতি পেয়েছে প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকদের কাছে। কাজেই আপনার পিসিকে সুরক্ষিত রাখতে আপনিও আজই ব্যবহার করতে পারেন এই পিকচার পাসওয়ার্ড।