সকলে মাছের তেল নিয়ে উত্সাহী থাকেন। বিশেষজ্ঞদের মতে মাছের তেল বা ফিস অয়েল হার্টের জন্য উপকারী। মাছের তেলে রয়েছে ওমেগা-৩ নামের ফ্যাটি এসিড যা হার্টের জন্য হিতকর। কিন্তু অনেকে প্রশ্ন করেন পাঙ্গাস মাছ, ইলিশের পেটি ও চিংড়ির মগজ খাওয়া কি নিরাপদ। এ ব্যাপারে হূদরোগ বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন সব মাছের তেলই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ ও গলদা চিংড়িসহ অধিক চর্বিযুক্ত মাছে ওমেগা-৩ নামের ফ্যাটি এসিড থাকলেও এধরনের অধিক তৈলাক্ত মাছ থেকে যতটা ওমেগা-৩ পাওয়া যায় তারচেয়ে বেশি থাকে ক্ষতিকর আনস্যাসুরেটেড চর্বি বা অসম্পৃক্ত চর্বি। তাই কোনভাবেই যাদের হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপের রোগী তাদের ইলিশ ও পাঙ্গাস মাছের পেটি কম আহার হিতকর। তবে অন্যান্য কম তেলযুক্ত মাছ বেশি খেলে কোন ক্ষতি নেই।
