প্রথম শ্রেণির ক ক্যাটাগরির পৌরসভা চৌমুহনীর প্রধান সড়কের ওপর মাছ ও তরকারি দোকান বসার ফলে শহরের অতিব্যস্ত সড়কটিতে নিত্য যানজট লেগেই থাকে। এতে যাত্রীসাধারণ ছাড়াও শহরবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বৃহত্তর নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ চৌমুহনী। এ শহরের প্রধান সড়কের যানজট লেগেই থাকে। অথচ এ ব্যস্ত সড়কটির ওপর নিয়মিতভাবে মাছ দোকান ও তরকারি দোকান বসার ফলে যানবাহন চলাচলে, এমনকি মানুষজন পর্যন্ত হেঁটে চলতে পারে না। একশ্রেণির মাস্তান সড়কের জায়গা দখল করে নিজের মালিকানা দাবি করে সে জায়গায় ভাড়ায় দোকান বসায়। চৌমুহনী পৌরসভার সচিব জানান, পৌরসভামহাল ডাক দেয়নি। দোকানপাঠ অবৈধভাবে বসেছে। শীঘ্রই সড়ক থেকে অবৈধ দোকানপাঠ অপসারণের ব্যবস্থা করা হবে।
