ফ্রান্সের জনপ্রিয় লেখক ও প্রবীণ কূটনীতিক স্টেফেন হেসেল ৯৫ বছর বয়সে মারা গেছেন। বুধবার তার স্ত্রী ক্রিস্টিয়ানা হেসেল চ্যাবরি জানিয়েছেন, হেসেল গতরাতে মারা গেছেন। ২০১০ সালে হেসেলের লেখা বই ‘টাইম ফর আউটরেজ’-এর ৩৫ লাখ কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিরোধ আন্দোলনের বিশিষ্ট নেতা ছিলেন। পরবর্তীকালে তিনি মানবাধিকার কর্মী হিসেবেও ব্যাপকভাবে প্রশংসিত হন।
