বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্থ লিখ।
পরীক্ষার উপযোগী নিচের দরখাস্থটি তৈরি করে পাঠিয়েছে ফরিদ উদ্দীন স্মৃতি উচ্চ বিদ্যালয়, আজিমপুর’র এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান।
তারিখ: ০২.০৩.২০১৩ইং
বরাবর
প্রধান শিক্ষক
ফরিদ উদ্দীন স্মৃতি উচ্চ বিদ্যালয়, আজিমপুর
বিষয় : বিনা বেতনে পড়ার জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন ছাত্র। আমার বিধবা মা একজন অসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার আরও দুই বোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত । আমার পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় মায়ের অবসরকালীন ভাতায় সংসারের খরচ এবং লেখাপড়ার খরচ চালাতে হয়। এই অল্প আয়ে সংসারের দৈনন্দিন খরচ চালানো আমার মায়ের দ্বারা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য মেধা অনুসারে আমি প্রথম স্থান অধিকার করে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে উন্নীত হই এবং আপনার স্কুলের জন্য সম্মান বয়ে আনি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা চালানোর সুযোগদানে সবিনয় আবেদন করছি।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
কামরুল হাসান
অষ্টম শ্রেণি। ক্রমিক নং-১
মতামত জানাতে
মোবাইল- ০১৭১৪৭০৫৭২৭, ইমেইল[email protected]
